বাংলা 'ক' ভাষা
বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধ এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।
- জন্ম : ১১ ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকন্ঠে নৈহাটিতে।
- পিতৃদত্ত নাম : সুরথনাথ বসু।
- পিতা : মোহিনীমোহন বসু।
- মাতা : শৈবলিনী বসু।
- বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর।
- একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিষ্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।
- জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস।
- কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।
- বিখ্যাত উপন্যাস : বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।
- কিশোর উপন্যাস : মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।
- ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।
- পুরস্কার প্রাপ্তি : আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার।
- ‘হোমসিয়ানা’ ক্লাব-এর নিয়মিত সদস্য।
- মৃত্যু : ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।