WBCHSE SEMESTER - IV 2026 - Bengali | বাংলা
West Bengal Council of Higher Secondary Education SEMESTER - IV 2026 বাংলা 'ক' ভাষা Full Marks: 40 | Time: 2 Hours বিভাগ - ক পূর্ণমান: ৩০ (প্রতিটি প্রশ্নের মান ৫) Total: 30 ১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে): ৫ A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়া’ গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। অথবা B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী? (২+৩) ২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে): ৫ A) ‘মধ্যবিত্তমদির জগতে আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।’ — উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। অথবা B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এল। ছেলে এল না।।’ কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী? (২+৩) ৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে): ৫ A) ‘এই তো জীবনের সত্য কালিনাথ’ — জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন? (২+৩) অথবা B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’ — কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? (২+৩) …