WBCHSE SEMESTER - IV 2026 - Education

admin
alt_here
West Bengal Council of Higher Secondary Education
SEMESTER - IV 2026

Education

Full Marks: 40
|
Time: 2 Hours
বিভাগ - ক
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
5 × 2 = 10
১.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও।
B) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী?
২.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) WHO প্রদত্ত জীবনকুশলতার সংজ্ঞা দাও।
B) ‘মাইন্ডফুলনেস’ বলতে কী বোঝায়?
৩.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও।
B) E-লার্নিং-এর দুটি উদাহরণ দাও।
৪.
চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো।
B) সহগতি (Correlation) বলতে কী বোঝো?
C) প্রদত্ত স্কোরগুলির মধ্যমমান নির্ণয় করো :
5, 9, 14, 12, 8, 7, 9, 6, 5
D) আয়তলেখচিত্রের দুটি সুবিধা লেখো।
বিভাগ - খ
৫.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) মনস্তাত্ত্বিক কল্যাণের (Psychological Well-being) বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
B) বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো।
৬.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১০
A) ‘শিক্ষায় প্রযুক্তি’ ও ‘শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের’ মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
B) ‘ডিজিটাল বিপ্লব’ কী? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। (২+৮)
৭.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১০
A) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইক প্রবর্তিত শিখনের তিনটি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। (২+৪+৪)
B) ডেভিড আসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। (৭+৩)
৮.
দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১০
A) কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কী কী? পঞ্চম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো :

4, 6, 5, 3, 10, 12, 5, 7, 8, 5
তাদের নম্বরের গড়, মধ্যমা ও ভূয়িষ্ঠক নির্ণয় করো। (২+২+৬)
B) সহগতির সহগাঙ্ক কাকে বলে? সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট-মোমেন্ট পদ্ধতি ও র‍্যাঙ্ক-ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। (২+২+৬)

End of Question Paper

Post a Comment