Previous Year Questions
2025
HISTORY — HONOURS
Paper : DSCC-7
[History of India (1206-1526)]
Full Marks : 75
Bengali Version
১। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৫ × ৩
(ক) দিল্লি সুলতানির ঐতিহাসিক রূপে জিয়াউদ্দিন বারানীর মূল্যায়ন করো।
(খ) ইলতুৎমিসকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলে বিবেচনা করা হয়?
(গ) খারাজ, জাকাত, জিজিয়া এবং খামস্-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
(ঘ) মধ্যযুগীয় ভারতের দুটি প্রধান সুফি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।
(ঙ) বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘাতের মূল বিষয় কী ছিল?
(চ) সুলতানি যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো।
২। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
২০ × ৩
(ক) গিয়াসউদ্দিন বলবন কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? তিনি কতদূর সেগুলি সমাধান করেছিলেন?
(খ) দিল্লি সুলতানির সম্প্রসারণে আলাউদ্দিন খলজির ভূমিকাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
(গ) ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো।
(ঘ) মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইলিয়াস শাহের অবদান বিশ্লেষণ করো।
(ঙ) মধ্যযুগের ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
(চ) সুলতানি যুগের স্থাপত্যরীতির ওপর একটি প্রবন্ধ লেখো।
English Version
1. Answer any three questions :
5 × 3
(a) Evaluate Ziauddin Barani as a historian of Delhi Sultanate.
(b) Why is Iltutmish considered the real founder of the Delhi Sultanate?
(c) Differentiate between kharaj, zakat, zijiya and khams.
(d) Write the features of the two principle Sufi Silsilahs of medieval India.
(e) What were the main reasons of conflict between the Bahmani and Vijaynagar Kingdoms?
(f) Write a short note on the inland trade during the Sultanate era.
2. Answer any three questions :
20 × 3
(a) What problems did Ghiyasuddin Balban encounter? To what extent he resolved them?
(b) How would you explain the role of Alauddin Khalji in the expansion of the Delhi Sultanate?
(c) Identify the main features of the Iqta system.
(d) Analyze the contribution of Ilyas Shah to the political and cultural history of medieval Bengal.
(e) Discuss the significance of the Bhakti movement in the social and cultural history of medieval India.
(f) Write an essay on the Sultanate architecture.