WBCHSE SEMESTER - IV 2026 - Physics

admin
WBCHSE SEMESTER - IV 2026 - Physics
West Bengal Council of Higher Secondary Education SEMESTER - IV 2026 Physics Full Marks: 35 | Time: 2 Hours বিভাগ - ক [ 2 নম্বরের প্রশ্ন ] 5 × 2 = 10 ১. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : A) একটি গোলীয় দর্পণ দ্বারা বস্তুর চারগুণ বিবর্ধিত প্রতিবিম্ব বস্তু থেকে 9 cm দূরে অবস্থিত পর্দায় গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করো। B) বায়ুতে অবস্থিত একটি $60^\circ$ প্রতিসারক কোণবিশিষ্ট প্রিজমের প্রতিসরাঙ্ক $1.5$। প্রিজমটিকে একটি $\frac{3\sqrt{2}}{4}$ প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে প্রিজমটিতে ন্যূনতম চ্যীতিকোণের মান কত হবে? C) i) কোনো পদার্থের পরম প্রতিসরাঙ্কের মান 1-এর কম হতে পারে কি? ii) শূন্যস্থানে কি আলোর বিচ্ছুরণ হয়? 1+1 D) আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। E) কীভাবে একটি পোলারয়েডের সাহায্যে একটি অসমবর্তিত আলো এবং রৈখিক সমবর্তিত আলোর মধ্যে পার্থক্য বোঝা যাবে? F) I তীব্রতার দুটি সুসংগত উৎস ব্যতিচার পটি গঠন করেছে। উৎস দুটির পথ পার্থক্য $\frac{\lambda}{6}$ হলে তীব্রতা কত হবে? ($\lambda$ = তরঙ্গদৈর্ঘ্য) বিভাগ - খ [ 3 নম্বরের প…