Previous Year Questions
2024
HISTORY — HONOURS
Paper : DSCC-3
(History of India from 300 CE to 750 CE)
Full Marks : 75
Bengali Version
১। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৫ × ৩
(ক) প্রাচীন ভারতে দাস-ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল?
(খ) প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো।
(গ) রোমিলা থাপার মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কী কী স্তরে বিভক্ত করেছেন?
(ঘ) প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল?
(ঙ) শক ক্ষত্রপ রুদ্রদমন-এর শাসনকালে শক-সাতবাহন সংঘর্ষের বিবরণ দাও।
(চ) অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টীকা লেখো।
২। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
২০ × ৩
(ক) অশোকের ‘ধম্মে’র রাজনৈতিক দর্শন আলোচনা করো।
(খ) খ্রিস্টীয় প্রথম তিন শতকে রোম-ভারত বাণিজ্য সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো।
(গ) সাম্রাজ্যবিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো।
(ঘ) প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতির বিবরণ দাও।
(ঙ) গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
(চ) ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ-ব্যবস্থার একটি চিত্র দাও।
English Version
1. Answer any three questions :
5 × 3
(a) Was Megasthenes correct in his observations regarding existence of slavery in ancient India?
(b) Assess the significance of 'Arthasastra' in the history of ancient India.
(c) In how many layers has Romilla Thapar divided the Mauryan administrative system?
(d) Were 'Varna' and 'Jati' two different systems in ancient India?
(e) Describe the Śaka-Satavahana conflicts during the reign of the Śaka ruler Rudradaman.
(f) Write a short note on the 'Agrahara' system.
2. Answer any three questions :
20 × 3
(a) Discuss the political philosophy of Asoka's 'Dhamma'.
(b) Write an essay on the Indo-Roman trade during the first three decades of the Christian Era.
(c) Evaluate the achievements of Samudra Gupta as an empire builder.
(d) Describe the beginning and growth of scientific and medical treatises in ancient India.
(e) Discuss the features of the Gandhara and the Mathura art.
(f) Give a picture of the property rights and the system of marriage in ancient India according to the Dharmasastras.