Previous Year Questions
2025
HISTORY — HONOURS
Paper : DSCC-12
(History of India from 1750 to 1857)
Full Marks : 75
Bengali Version
১। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
৫ × ৩
(ক) ‘মার্কেন্টাইলিজম’ বা ‘বাণিজ্যবাদ’ কাকে বলে?
(খ) ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট-এর গুরুত্ব পর্যালোচনা করো।
(গ) ‘ড্রেন অফ ওয়েলথ’ বা ‘সম্পদের বহির্গমন’ বলতে কী বোঝো?
(ঘ) অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইঙ্গ-মহীশূর সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো।
(ঙ) ঔপনিবেশিক শাসন বিস্তারের কৌশল হিসাবে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনতামূলক মিত্রতা নীতিকে কীভাবে ব্যবহার করেছিল?
(চ) ঔপনিবেশিক অরণ্যনীতি সম্পর্কে সংক্ষেপে লেখো।
২। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :
২০ × ৩
(ক) পলাশীর যুদ্ধের প্রাক্কালে বাংলার নবাবদের সঙ্গে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘাতের কারণগুলি কী কী?
(খ) ঔপনিবেশিক ভারতে ব্রিটিশরাজের অধীনে পাশ্চাত্য শিক্ষার বিকাশ সম্পর্কে বিশদে আলোচনা করো।
(গ) ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বাংলার সমাজ ও অর্থনীতির ওপর কী ধরনের প্রভাব ফেলেছিল?
(ঘ) ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে বিশদভাবে বিশ্লেষণ করো।
(ঙ) ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ কীভাবে গ্রামীণ সমাজের ওপর প্রভাব ফেলেছিল?
(চ) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
English Version
1. Answer any three questions :
5 × 3
(a) What is 'Mercantilism'?
(b) Critically estimate the importance of Regulating Act of 1773 CE.
(c) What is 'Drain of Wealth'?
(d) Briefly discuss Anglo-Mysore relations in the second half of the 18th century.
(e) Explain how the English East India Company used the Subsidiary Alliance as an instrument of colonial expansion.
(f) Write a short note on Colonial Forest policy.
2. Answer any three questions :
20 × 3
(a) What were the causes of conflict between the Nawabs of Bengal and the English East India Company in the period leading up to the Battle of Plassey?
(b) Discuss, in details, the evolution of western education under British Raj in colonial India.
(c) What sort of impact did the Permanent Settlement of land revenue have on Bengal's society and economy?
(d) Write a critical analysis of de-industrialisation under British Raj in colonial India.
(e) How did commercialisation of agriculture impact rural society in colonial India?
(f) Analyse the nature of the Revolt of 1857.